জানুয়ারি ২৮, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের উন্নয়নে দেশটির ১৯টি প্রদেশ ও মিউনিসিপালটি মোট ১৯৭০ কোটি ইউয়ান অর্থ সহায়তা দিয়েছে। চলমান আঞ্চলিক আইনসভা অধিবেশনে প্রকাশিত সিনচিয়াং সরকারের কর্মপ্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এই অর্থ সহায়তা মূলত অর্থনৈতিক উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত করতে ব্যয় করা হয়েছে। শিল্প ও প্রযুক্তি উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিভিন্ন প্রকল্পে এই তহবিল ব্যবহার করা হয়েছে।
কর্মসূচিটি ‘পেয়ারিং অ্যাসিস্ট্যান্স’ নামে পরিচিত, যা ১৯৯৭ সালে শুরু হয়। এর মাধ্যমে চীনের অন্যান্য অঞ্চল থেকে শিনচিয়াংয়ে আর্থিক সহায়তার পাশাপাশি প্রযুক্তি ও মানবসম্পদ সহায়তাও দেওয়া হয়।
এই কর্মসূচির ফলে সিনচিয়াংয়ে আধুনিক আবাসন ব্যবস্থা গড়ে উঠেছে, পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য জ্বালানির ব্যবহার বেড়েছে এবং উন্নত ডিজিটাল অবকাঠামো তৈরি হয়েছে। এতে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৬ সালে সিনচিয়াং কর্মসংস্থানভিত্তিক শিল্প সহযোগিতা আরও জোরদার করবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য এবং মেধা সহায়তা বাড়ানো হবে, যাতে পেয়ারিং অ্যাসিস্ট্যান্স কর্মসূচির সুফল আরও বিস্তৃত করা যায়।
সূত্র: সিএমজি
২০২৫ সালে সিনচিয়াং উন্নয়নে চীনের ১৯ প্রদেশের বড় সহায়তা
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.