জানুয়ারি ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের আবহাওয়া প্রশাসনের জাতীয় জলবায়ু কেন্দ্র (এনসিসি) জানিয়েছে, ২০২৫ সাল ছিল ইতিহাসের তিনটি উষ্ণতম বছরের একটি। কেন্দ্রের প্রকাশিত তথ্যে বলা হয়, ২০২৫ সালে বৈশ্বিক গড় পৃষ্ঠের তাপমাত্রা প্রাক-শিল্প যুগের (১৮৫০-১৯০০) তুলনায় ১ দশমিক ৪০ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং দীর্ঘমেয়াদি গড়ের চেয়ে ০ দশমিক ৫২ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ ছিল।
এনসিসি জানায়, আবহাওয়া রেকর্ড শুরুর পর থেকে টানা তিন বছরই ছিল সবচেয়ে উষ্ণতম, যা বৈশ্বিক উষ্ণায়নের ধারাবাহিক ও দ্রুতগতির প্রবণতা স্পষ্ট করে। বছরের শুরুতেই এই উষ্ণতা চোখে পড়ে। ২০২৫ সালের জানুয়ারিতে বৈশ্বিক গড় তাপমাত্রা ওই সময়ের আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়।
বার্ষিক হিসাবে ২০২৫ সালে উত্তর-পূর্ব ও দক্ষিণ ইউরোপ, উত্তর-পূর্ব পূর্ব এশিয়া, মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল, উত্তর ও দক্ষিণ-পশ্চিম উত্তর আমেরিকা এবং অ্যান্টার্কটিক উপদ্বীপে রেকর্ড উচ্চ তাপমাত্রা দেখা গেছে।
তথ্য অনুযায়ী, আর্কটিক অঞ্চলে ২০২৫ সালে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ১৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যা অঞ্চলটির জন্য তৃতীয় উষ্ণতম বছর। একই সঙ্গে অ্যান্টার্কটিকায় গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ০ দশমিক ৪৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
বিশ্বের ‘তৃতীয় মেরু’ নামে পরিচিত চীনের ছিংহাই–তিব্বত মালভূমির গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ দশমিক ১২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, এটিও একটি নতুন রেকর্ড।
এনসিসির বিশেষজ্ঞ ইয়াং কুওই বলেন, তৃতীয় মেরু অঞ্চল বিশ্বের সবচেয়ে জলবায়ু-সংবেদনশীল এলাকাগুলোর একটি। ২০২৫ সালে টানা চতুর্থ বছরের মতো এই অঞ্চলের গড় তাপমাত্রা রেকর্ড ভেঙেছে। দ্রুত উষ্ণায়নের ফলে সেখানে তীব্র তাপপ্রবাহ ও ভারী বৃষ্টিপাত বেড়েছে, হিমবাহ গলছে, পিছু হটছে এবং স্থায়ী বরফস্তর বা পারমাফ্রস্টের অবক্ষয় আরও স্পষ্ট হচ্ছে।
আবহাওয়াবিদরা বলেন, নির্গমন হ্রাসই বৈশ্বিক জলবায়ু শাসনের মূল পথ। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং তাপপ্রবাহ, বন্যা ও শক্তিশালী টাইফুনের মতো চরম আবহাওয়ার ঝুঁকি মোকাবিলায় বিশ্বব্যাপী সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
২০২৫ সাল তিনটি উষ্ণতম বছরের একটি: চীন জলবায়ু কেন্দ্র
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.