Wednesday, June 10, 2026
Live

২০২৬ বসন্ত উৎসব গালার প্রথম মহড়া সম্পন্ন করলো সিএমজি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
২০২৬ বসন্ত উৎসব গালার প্রথম মহড়া সম্পন্ন করলো সিএমজি
জানুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: শনিবার ২০২৬ সালের বসন্ত উৎসব গালার প্রথম মহড়ার আয়োজন করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। ঐতিহ্যবাহী চীনা নববর্ষকে ঘিরে উৎসবমুখর পরিবেশে এই বহুল প্রতীক্ষিত টেলিভিশন অনুষ্ঠানের প্রস্তুতি আরও নিখুঁত করে তোলা হয়। ‘অশ্বের গর্জনে অপ্রতিরোধ্য অগ্রগতি’ থিমের অধীনে অনুষ্ঠিত মহড়ায় উদ্ভাবনী প্রযুক্তি ও প্রাণবন্ত মঞ্চসজ্জার সমন্বয় তুলে ধরা হয়। এতে গালার সামগ্রিক রূপ ও প্রভাবের একটি প্রাথমিক ধারণা পাওয়া যায়। চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে, ঘোড়ার বছরের প্রতীকী অর্থ—অটলতা ও অগ্রগতিকে—গালার মূল ভাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রযোজনায় শিল্প ও প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অগমেন্টেড রিয়ালিটি (এআর) ও এক্সটেন্ডেড রিয়ালিটি (এক্সআর) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা দর্শকদের জন্য এক নিমগ্ন ভিজ্যুয়াল অভিজ্ঞতা তৈরি করবে। ঘোড়া-থিমের শিল্প স্থাপনা, মৌলিক গান ও অপেরা পরিবেশনা গালার মঞ্চকে আরও প্রাণবন্ত করে তুলেছে। গত বছরের গালায় প্রথমবারের মতো উপস্থিত হওয়া রোবটগুলো এবারও মঞ্চে ফিরছে, যা চীনের প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক হিসেবে তুলে ধরা হবে। চীনে ‘ছুয়ানওয়ান’ নামে পরিচিত এই গালা ১৯৮৩ সাল থেকে প্রতি বছর সরাসরি সম্প্রচারিত হয়ে আসছে এবং এটি চীনা নববর্ষ উদযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতীক হিসেবে বিবেচিত। ২০২৬ সালের বসন্ত উৎসব গালা প্রচারিত হবে ১৬ ফেব্রুয়ারি, চীনা নববর্ষের আগের রাতে। ঐশী/আজাদ তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.