ডিসেম্বর ৩০, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ সালকে সামনে রেখে শিল্পখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে যাচ্ছে চীন। সম্প্রতি দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২৬–২০৩০) শক্তিশালী সূচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ২০২৬ সাল।
ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি), নতুন ডিসপ্লে প্রযুক্তি, উন্নত উপকরণ, মহাকাশ, নিম্ন উচ্চতার অর্থনীতি ও বায়োমেডিসিন—এই খাতগুলোকে চিহ্নিত করা হয়েছে নতুন উদীয়মান শিল্পের মূল স্তম্ভ হিসেবে।
একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তায় অগ্রগতি এবং স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট অব থিংস–এর মতো নতুন সেবার বাণিজ্যিকীকরণের সহায়তাও জোরদার করা হবে। শিল্প উদ্ভাবন ত্বরান্বিত করতে গড়ে তোলা হবে জাতীয় পর্যায়ের পরীক্ষাকেন্দ্র উদ্ভাবনী শিল্প ক্লাস্টার।
মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার মধ্যেও চীনের শিল্প খাত উল্লেখযোগ্য স্থিতিশীলতা দেখিয়েছে। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালে শিল্প উৎপাদন প্রায় ৫ দশমিক ৯ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। শাংহাইসহ বড় শহরগুলো সমন্বিত সার্কিট, বায়োফার্মাসিউটিক্যাল ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিল্পে বিশ্বমানের ক্লাস্টার গড়ে তুলতে কাজ করছে।
বিশেষজ্ঞদের মতে, বাস্তব অর্থনীতির ওপর জোর এবং কৌশলগত শিল্প উন্নয়নই চীনের ভবিষ্যৎ প্রতিযোগিতার মূল ভিত্তি হবে। এই লক্ষ্যেই হিউম্যানয়েড রোবটিক্স ও এমবডিড এআইয়ের মতো অগ্রসর প্রযুক্তিতে মান নির্ধারণের উদ্যোগ নিয়েছে দেশটি।
চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং (শেনচেন)-এর স্কুল অব পাবলিক পলিসির পরিচালক চেং ইয়ংনিয়ান বলেন, চীনের জন্য বাস্তব অর্থনীতিকে অব্যাহতভাবে গুরুত্ব দেওয়া জরুরি। তার এই দৃষ্টিভঙ্গি কিছু পশ্চিমা দেশের অবস্থানের বিপরীত, যেখানে উৎপাদন খাতের ক্ষতির বিনিময়েও সেবা খাতে অতিরিক্ত ঝোঁক দেখা যায়।
চেং বলেন, ‘সম্পূর্ণ শিল্পব্যবস্থা থাকার কারণে চীনের ভবিষ্যৎ প্রতিযোগিতা নির্ভর করছে কৌশলগত শিল্প উন্নয়নের ওপর।’
তিনি আরও বলেন, ‘শিল্প উন্নয়নকে মোটাদাগে দুই ভাগে ভাগ করা যায়। আজ বস্ত্র ও জুতা উৎপাদন হচ্ছে, তো কাল ইলেকট্রনিক পণ্য উৎপাদনে মনোযোগী হতে হবে। পাশাপাশি বস্ত্র ও জুতার ক্ষেত্রেও প্রযুক্তিগত মান বাড়াতে হবে।’
ফয়সল/শুভ
তথ্য ও ছবি: চায়না ডেইলি
২০২৬: ভবিষ্যৎ শিল্পেই অগ্রাধিকার চীনে
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.