Wednesday, June 10, 2026
Live

২০২৬ সালের বসন্ত উৎসবে চীনে যাত্রী চলাচল ছুঁতে পারে রেকর্ড ৯৫০ কোটি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
২০২৬ সালের বসন্ত উৎসবে চীনে যাত্রী চলাচল ছুঁতে পারে রেকর্ড ৯৫০ কোটি
জানুয়ারি ২৯, সিএমজি বাংলা ডেস্ক : ২০২৬ সালের বসন্ত উৎসবকে কেন্দ্র করে চীনে আন্তঃআঞ্চলিক যাত্রী চলাচল রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি)। বৃহস্পতিবার সংস্থাটি জানায়, ‘ছুয়ানইউন’ নামে পরিচিত বসন্ত উৎসবের ভ্রমণ মৌসুমে দেশজুড়ে মোট যাত্রী যাতায়াতের সংখ্যা প্রায় ৯৫০ কোটিতে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। চীনে বসন্ত উৎসবের সময় পরিবার-পরিজনের সঙ্গে পুনর্মিলনের জন্য বিপুল সংখ্যক মানুষ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াত করে থাকে। উন্নত পরিবহন অবকাঠামো, বিশেষ করে উচ্চগতির রেল, সড়ক ও বিমান যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণের ফলে যাত্রী পরিবহনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এনডিআরসি জানায়, অর্থনৈতিক পুনরুদ্ধার, অভ্যন্তরীণ পর্যটনের বৃদ্ধি এবং মানুষের চলাচলের আগ্রহ বাড়ার কারণে ২০২৬ সালের বসন্ত উৎসবে যাত্রী চলাচল অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলো নিরাপদ, সুশৃঙ্খল ও মসৃণ ভ্রমণ নিশ্চিত করতে আগাম প্রস্তুতি জোরদার করছে। ঐশী/ জেনিফার তথ্য ও ছবি : সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.