ডিসেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনা নববর্ষকে সামনে রেখে ২০২৬ সালের স্প্রিং ফেস্টিভ্যাল গালার থিম, লোগো এবং বর্ণিল আলোকসজ্জায় ঝলমল করছে চীনের আটটি শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা। বেইজিং, শাংহাই, কুয়াংচৌ, নানচিং, ছেংতু, ছোংছিং, হ্যংইয়াং এবং হুচৌ-এই শহরগুলোর ল্যান্ডমার্ক ভবনে বিশেষ লাইট শোর মাধ্যমে আগাম স্বাগত জানানো হয়েছে অশ্ব বছরকে।
বুধবার চায়না মিডিয়া গ্রুপ আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের স্প্রিং ফেস্টিভ্যাল গালার থিম ও লোগো উন্মোচন করে। চীনা চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী অশ্ব বছর শুরু হবে ১৭ ফেব্রুয়ারি ২০২৬।
প্রাচীন চীনা কবিতার একটি কাব্যিক পঙ্ক্তি থেকে অনুপ্রাণিত হয়ে এবারের থিম নির্ধারণ করা হয়েছে-“ছুটে চলা ঘোড়া, অপ্রতিরোধ্য এগিয়ে যাওয়া”। অশ্ব বা ঘোড়া চীনা রাশিচক্রের ১২ প্রাণীর মধ্যে শক্তি, অধ্যবসায় ও অপ্রতিরোধ্য গতির প্রতীক হিসেবে বিবেচিত।
১৯৮৩ সাল থেকে স্প্রিং ফেস্টিভ্যাল গালা চীনা নববর্ষ উদযাপনের অবিচ্ছেদ্য অংশ। এই অনুষ্ঠানে গান, নৃত্য, কৌতুক, অপেরা ও লোকজ শিল্পকলা পরিবেশিত হয়। বিশ্বের সর্বাধিক দর্শকপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান হিসেবে পরিচিত এই গালা সম্প্রচারিত হয় চীনা নববর্ষের আগের রাতে, যখন পরিবারগুলো একত্রিত হয়ে নতুন বছরকে স্বাগত জানায়। আগামী স্প্রিং ফেস্টিভ্যাল ইভ পড়েছে ১৬ ফেব্রুয়ারি ২০২৬।
ঐশী/জেনিফার
তথ্য ও ছবি: সিসিটিভি
২০২৬ সালের স্প্রিং ফেস্টিভ্যাল গালার লোগো ও থিমে আলোকিত চীনের আট শহরের ল্যান্ডমার্ক
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.