Wednesday, June 10, 2026
Live

২০২৬ সালে উন্মুক্ততা, উদ্ভাবন ও সহযোগিতাকে অগ্রাধিকার দেবে চীন: মুখপাত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
২০২৬ সালে উন্মুক্ততা, উদ্ভাবন ও সহযোগিতাকে অগ্রাধিকার দেবে চীন: মুখপাত্র
ডিসেম্বর ৩০, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ সালে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন আয়োজন করতে যাচ্ছে চীন। এই ‘চীন বর্ষে’ বেইজিং মূলত উন্মুক্ততা, উদ্ভাবন এবং সহযোগিতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান। সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এপেক ২০২৬ -এর মাধ্যমে চীন; এশিয়া-প্যাসিফিক অঞ্চলে একটি অভিন্ন সম্প্রদায় গড়ে তুলতে সব সদস্য দেশের সঙ্গে কাজ করতে চায়। লিন চিয়ান জানান, এপেক সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তে এপেক ২০২৬ -এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘একসাথে সমৃদ্ধির জন্য একটি এশিয়া-প্যাসিফিক সম্প্রদায় গড়ে তোলা।’ লিন চিয়ান আরও জানান, বিভিন্ন অর্থনীতির উন্নয়ন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিক ও অর্থনৈতিক খাত, খাদ্য নিরাপত্তা, জ্বালানি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পরিবহন, পর্যটন, মানবসম্পদ উন্নয়ন ও স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও গভীর করা হবে। এর মাধ্যমে এপেক চীন বর্ষকে সফল করে তোলা এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলসহ বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন অবদান রাখাই চীনের লক্ষ্য। জেনিফার/শুভ তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.