Wednesday, June 10, 2026
Live

২০২৬ সালে প্রথমবার উড়ল চীনের জে-৩৫ স্টেলথ যুদ্ধবিমান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
২০২৬ সালে প্রথমবার উড়ল চীনের জে-৩৫ স্টেলথ যুদ্ধবিমান
জানুয়ারি ১৪, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ সালের প্রথম উড়ান সম্পন্ন করল চীনের নতুন প্রজন্মের ক্যারিয়ারভিত্তিক স্টেলথ যুদ্ধবিমান জে-৩৫। মঙ্গলবার উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনইয়াংয়ে শেনইয়াং এয়ারক্রাফট করপোরেশনের পরীক্ষামূলক রানওয়ে থেকে আকাশে ওড়ে বিমানটি। সবুজ প্রাইমার রঙে আচ্ছাদিত জে-৩৫ এখন কারখানাভিত্তিক ফ্লাইট টেস্টিং পর্যায়ে রয়েছে। গতবছরের ৩ সেপ্টেম্বরের সামরিক কুচকাওয়াজ এবং ফুচিয়ান বিমানবাহী রণতরীতে ক্যাটাপল্ট টেকঅফের সময় ধূসর রঙে দেখা গেলেও এবার বিমানটি তার অপরিশীলিত রূপে হাজির হয়। জে-৩৫ একটি বহুমুখী স্টেলথ ফাইটার, যা আকাশে আধিপত্য প্রতিষ্ঠার পাশাপাশি স্থল ও সমুদ্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি এখন পর্যন্ত চীনের নৌবাহিনীর জন্য তৈরি সবচেয়ে উন্নত স্টেলথ ক্যারিয়ারভিত্তিক যুদ্ধবিমান। রণতরীতে জায়গা সাশ্রয়ের জন্য এর নৌ সংস্করণের ডানায় ভাঁজ করার ব্যবস্থা রাখা হয়েছে। সহজে শনাক্ত করা যায় না বলে শত্রুকে আগে খুঁজে বের করে আঘাত হানতেও দক্ষ এটি। ফয়সল/নাহার তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.