জানুয়ারি ৮, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৭ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মূল প্রযুক্তির নিরাপদ ও নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়েছে চীন। সম্প্রতি এক সরকারি কর্মপরিকল্পনায় জানানো হয়, এ সময়ের মধ্যে দেশটির এআই শিল্পের স্কেল ও ক্ষমতায়নের স্তর বিশ্বসেরা দেশগুলোর কাতারে পৌঁছাবে।
শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, চীনের সাইবারস্পেস প্রশাসন এবং জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনসহ মোট আটটি বিভাগ যৌথভাবে এই পরিকল্পনা জারি করেছে। উৎপাদন খাতের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার একীভূতকরণ, নতুন গুণগত উৎপাদনশীল শক্তি তৈরি এবং নতুন শিল্পায়নকে জোরদার করার রূপরেখা তুলে ধরা হয়েছে পরিকল্পনায়।
কর্মপরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে উৎপাদন খাতে তিন থেকে পাঁচটি সাধারণ-উদ্দেশ্য বৃহৎ এআই মডেলের গভীর প্রয়োগ নিশ্চিত করা হবে। পাশাপাশি ১০০টি উচ্চমানের শিল্প ডেটাসেট তৈরি এবং ৫০০টি সাধারণ প্রয়োগ-পরিস্থিতি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া
২০২৭ সালের মধ্যে এআই সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা চীনের
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.