Wednesday, June 10, 2026
Live

২০২৭ সালের মধ্যে চীনে গড়ে উঠবে ‘ইকো-পুলিশ’ ব্যবস্থা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
২০২৭ সালের মধ্যে চীনে গড়ে উঠবে ‘ইকো-পুলিশ’ ব্যবস্থা
ডিসেম্বর ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীন পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ-সংক্রান্ত অপরাধ দমন, প্রতিরোধ ও সামগ্রিক শাসনব্যবস্থা সমন্বয় করে নতুন ‘ইকো-পুলিশ’ ব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক সরকারি নির্দেশনায় বলা হয়েছে, ২০২৭ সালের মধ্যে এ ব্যবস্থা কার্যত প্রতিষ্ঠিত হবে এবং ২০৩৫ সালের মধ্যে এটি একটি পূর্ণাঙ্গ, মানসম্মত ও দক্ষ কাঠামোয় রূপ নেবে। দশটি কেন্দ্রীয় দপ্তর জননিরাপত্তা মন্ত্রণালয়, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন, বিচার মন্ত্রণালয়, প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ ও পরিবেশবিজ্ঞান মন্ত্রণালয় যৌথভাবে এই নির্দেশনা জারি করেছে। নথিতে চারটি প্রধান অগ্রাধিকারমূলক কাজ নির্ধারণ করা হয়েছে—অপরাধ দমন জোরদার করা, প্রতিরোধমূলক ব্যবস্থা শক্তিশালী করা, সমন্বিত পরিবেশ-শাসন এগিয়ে নেওয়া এবং পরিবেশগত সম্পদের মূল্য রূপান্তর ত্বরান্বিত করা। ঐশী/ফয়সল তথ্য ও ছবি: চায়না ডেইলি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.