Wednesday, June 10, 2026
Live

২০৩৫ সালের মধ্যে অ-জীবাশ্ম জ্বালানির সরবরাহ দ্বিগুণ করার লক্ষ্য চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
২০৩৫ সালের মধ্যে অ-জীবাশ্ম জ্বালানির সরবরাহ দ্বিগুণ করার লক্ষ্য চীনের

এপ্রিল ১৮, সিএমজি বাংলা ডেস্ক: বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও ২০৩৫ সালের মধ্যে দেশের অ-জীবাশ্ম জ্বালানির সরবরাহ দ্বিগুণ করার লক্ষ্য পুনর্ব্যক্ত করেছে চীন। শুক্রবার এ তথ্য জানান চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের উপপরিচালক ওয়াং ছাংলিন।

সংবাদ সম্মেলনে ওয়াং বলেন, পরিচ্ছন্ন, নিরাপদ ও দক্ষ একটি নতুন জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে চীনের কার্বন নিঃসরণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর লক্ষ্য নিশ্চিত করা হবে।

তার মতে, সবুজ ও স্বল্প-কার্বন জ্বালানি ব্যবস্থায় রূপান্তরের জন্য এ পথই সবচেয়ে কার্যকর। একই সঙ্গে এটি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকার একটি কৌশলগত সিদ্ধান্ত।

তিনি জানান, পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়ে জ্বালানি রূপান্তর ত্বরান্বিত করতে পাঁচটি প্রধান খাতে কাজ করবে কমিশন। এর মধ্যে রয়েছে অ-জীবাশ্ম জ্বালানির উন্নয়ন দ্রুততর করা, ধাপে ধাপে জীবাশ্ম জ্বালানির বিকল্প ব্যবস্থা গড়ে তোলা, পারমাণবিক ফিউশন ও দীর্ঘমেয়াদি শক্তি সঞ্চয়ের মতো প্রযুক্তিতে উদ্ভাবন বাড়ানো।

চীনের জাতীয় জ্বালানি প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চীনের মোট বিদ্যুৎ ব্যবহার ১০ ট্রিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা অতিক্রম করেছে, যা কোনো একক দেশের জন্য নতুন রেকর্ড। এখন চীনের মোট জ্বালানি ব্যবহারের ২১ দশমিক ৭ শতাংশ আসে অ-জীবাশ্ম উৎস থেকে।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.