Wednesday, June 10, 2026
Live

২৩৪ দিনের মানবিক মিশন: চিকিৎসা পেলেন ২৬ হাজার মানুষ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
২৩৪ দিনের মানবিক মিশন: চিকিৎসা পেলেন ২৬ হাজার মানুষ

এপ্রিল ২৭, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বের নানাপ্রান্তে ২৩৪ দিনের চিকিৎসা মিশন শেষে দেশে ফিরেছে চীনের নৌবাহিনীর হাসপাতাল জাহাজ ‘সিল্ক রোড আর্ক‘। এই মিশনের মাধ্যমে চিকিৎসা সেবা পেয়েছেন ২৬ হাজারের বেশি মানুষ।

‘মিশন হারমনি-২০২৫’ নামে পরিচালিত এই কর্মসূচি শুরু হয় ২০২৫ সালের সেপ্টেম্বরে। সফরকালে নাউরু, ফিজি, টোঙ্গা, জ্যামাইকা, বার্বাডোস ও পাপুয়া নিউগিনিতে গিয়ে সেখানকার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন জাহাজের চিকিৎসকরা।

এ মিশনে অস্ত্রোপচার করা হয়েছে ২ হাজার ৭২৪ জনের। এ ছাড়া ১৭ হাজারের বেশি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয় এবং ১৩৬ জন রোগীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়।

জাহাজটিতে ১৪টি চিকিৎসা বিভাগ, আধুনিক অপারেশন থিয়েটার এবং জরুরি সেবার জন্য আছে হেলিকপ্টার সুবিধাও। এটি ৬০টিরও বেশি ধরনের অস্ত্রোপচার করতে সক্ষম।

এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চেং সিয়াওকং জানান, এই হাসপাতাল জাহাজটি যেসব দেশে গেছে, সেসব স্থানে আশা ও মানবিক সহায়তার প্রতীক হয়ে উঠেছে।

লুৎফর/হাশিম

তথ্য ও সূত্র: সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.