Wednesday, June 10, 2026
Live

৫ বছরে সিনচিয়াংয়ে বৈদেশিক বাণিজ্য দ্রুতগতিতে বেড়েছে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
৫ বছরে সিনচিয়াংয়ে বৈদেশিক বাণিজ্য দ্রুতগতিতে বেড়েছে
জানুয়ারি ২৯: চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়নকালে তথা ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৫ বছরে, সিনচিয়াংয়ের বৈদেশিক আমদানি ও রপ্তানির মোট পরিমাণ বার্ষিক ২০০ বিলিয়ন ইউয়ান থেকে ৫২০ বিলিয়ন ৩৭ কোটি ইউয়ানে উন্নীত হয়। গতকাল (বুধবার) চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকারের তথ্য-কার্যালয়ের প্রেস ব্রিফিং থেকে এ তথ্য জানা গেছে। সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের বাণিজ্য বিভাগের উপপ্রধান লি সিউয়ান জানান, ২০২৫ সালে সিনচিয়াংয়ের বৈদেশিক আমদানি ও রপ্তানির পরিমাণ ৫২০ বিলিয়ন ৩৭ কোটি ইউয়ানে দাঁড়ায়, যা আগের বছরের তুলনায় ১৯.৯ শতাংশ বেশি। সিনচিয়াংয়ের অবাধ বাণিজ্য পরীক্ষামূলক এলাকায় বহুমুখী ও উন্মুক্ত প্ল্যাটফর্মে গড়ে তোলা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা চলাকালে, চীন ও ইউরোপের মধ্যে মালবাহী ট্রেনের অর্ধেকেরও বেশি সিনচিয়াং থেকে রওয়ানা হয়; উরুমুচি বিমানবন্দরে আন্তর্জাতিক মাল পরিবহন ফ্লাইটের সংখ্যা ছিল ৩৭টি, যা ২২টি দেশ ও অঞ্চলের ৩৬টি শহরে পৌঁছায়। এ ছাড়া, গত ৫ বছরে সিনচিয়াং বন্দরের আমদানি ও রপ্তানির মাল পরিবহনে বার্ষিক গড় প্রবৃদ্ধির হার ৭.৮ শতাংশে দাঁড়ায়। (সুবর্ণা/আলিম/রুবি) “十四五”时期新疆外贸进出口实现千亿级“四连跳” 围绕正在召开的2026年新疆两会,自治区人民政府新闻办公室1月28日举行新闻发布会。记者从会上了解到,“十四五”时期新疆外贸进出口总额连续跨越2000亿元、3000亿元、4000亿元、5000亿元大关,2025年达5203.7亿元。   自治区商务厅党组书记、副厅长李轩在会上介绍,“十四五”时期,新疆外贸进出口实现千亿级“四连跳”,2025年进出口总额5203.7亿元,同比增长19.9%。新疆已形成了以中国(新疆)自由贸易试验区为引领的多层次、立体式开放平台矩阵。   在“十四五”时期,中欧(亚)班列一半以上从新疆出境,主要公路口岸实现24小时通关。乌鲁木齐天山国际机场国际货运航线达到37条,通达22个国家和地区的36个城市,2025年航空运输货运量增长152.2%。5年来,新疆口岸进出口货运量年均增长7.8%。

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.