Wednesday, June 10, 2026
Live

ভবিষ্যতের জ্বালানি, কোয়ান্টাম প্রযুক্তি ও ৬জি-এর মতো শিল্পের প্রসার ও বিকাশ ঘটানো হবে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ভবিষ্যতের জ্বালানি, কোয়ান্টাম প্রযুক্তি ও ৬জি-এর মতো শিল্পের প্রসার ও বিকাশ ঘটানো হবে

বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের গণ-মহাভবনে চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের চতুর্থ অধিবেশন শুরু হয়। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং এবং পার্টি ও রাষ্ট্রের অন্যান্য নেতারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অধিবেশনে প্রধানমন্ত্রী লি ছিয়াং সরকারি কার্যবিবরণী উপস্থাপন করেন। কার্যবিবরণীতে বলা হয়েছে যে, উদীয়মান ও ভবিষ্যতের শিল্পগুলোকে গড়ে তোলা হবে এবং আরও শক্তিশালী করা হবে। শিল্প উদ্ভাবন প্রকল্প বাস্তবায়ন করা হবে, কেন্দ্রীয় ও রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগগুলোকে প্রয়োগের ক্ষেত্র উন্মুক্ত করতে নেতৃত্ব দিতে উৎসাহিত করা হবে এবং ইন্টিগ্রেটেড সার্কিট, মহাকাশ, জৈবচিকিৎসা ও নিম্ন-উচ্চতার অর্থনীতির মতো উদীয়মান স্তম্ভ-শিল্প তৈরি করা হবে।

ভবিষ্যতের শিল্পগুলোতে বিনিয়োগ বৃদ্ধি এবং ঝুঁকি ভাগাভাগি করার জন্য একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। ভবিষ্যতের জ্বালানি, কোয়ান্টাম প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, মস্তিষ্ক-কম্পিউটার ইন্টারফেস এবং ৬জি-এর মতো ভবিষ্যতের শিল্পগুলোর প্রসার ও বিকাশ ঘটানো হবে। এ ছাড়া, বিশেষায়িত, পরিমার্জিত ও উদ্ভাবনী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) উন্নয়ন ও প্রবৃদ্ধিকে উৎসাহিত করার জন্য একটি ব্যবস্থা তৈরি করা হবে এবং ইউনিকর্ন কোম্পানি গড়ে তোলা হবে।

জাতীয় ভেঞ্চার ক্যাপিটাল গাইডেন্স তহবিলের দক্ষ ব্যবহার করা হবে এবং ভেঞ্চার ক্যাপিটাল ও অ্যাঞ্জেল বিনিয়োগের জোরালো বিকাশ ঘটানো হবে। আরও বেশি স্টার্টআপকে শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিতে পরিণত হতে সাহায্য করার জন্য সরকারি বিনিয়োগ তহবিলগুলোকে ‘দীর্ঘমেয়াদি মূলধন হিসেবে কাজে নেতৃত্ব দেওয়া উচিত।

জিনিয়া/তৌহিদ/তুহিনা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.