Wednesday, June 10, 2026
Live

৯৬ বছর বয়সে মারা গেলেন নানচিং হত্যাকাণ্ডের সাক্ষী সু তেমিং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
৯৬ বছর বয়সে মারা গেলেন নানচিং হত্যাকাণ্ডের সাক্ষী সু তেমিং
জানুয়ারি ৩, সিএমজি বাংলা ডেস্ক: শুক্রবার ৯৬ বছর বয়সে ইহলোক ত্যাগ করেছেন নানচিং হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী সু তেমিং। তার মৃত্যুতে এখন বেঁচে থাকা নিবন্ধিত সাক্ষীর সংখ্যা কমে ২২ জনে নেমেছে। এই তথ্য শনিবার প্রকাশ করেছে নানচিং গণহত্যার শিকার ব্যক্তিদের স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষ। নানচিং হত্যাকাণ্ড ১৯৩৭ সালের ১৩ ডিসেম্বর শুরু হয়। মাত্র ছয় সপ্তাহের মধ্যে জাপানি সেনারা প্রায় ৩ লাখ চীনা নাগরিক ও নিরস্ত্র সৈন্যকে হত্যা করে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম ভয়ঙ্কর গণহত্যা। সু তেমিং এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘১৯৩৭ সালে জাপানি সেনারা আমাদের বাড়িতে প্রবেশ করে আমার বাবাকে তুলে নেয়। তাকে শুইসিমেন এবং পরে ছিংলিয়াং পাহাড়ে নিয়ে যাওয়া হয়। আমরা তাকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু কোনো দেহ পাইনি। বাবার বয়স ছিল ৫৪ বছর। আমাদের পরিবার শরণার্থী এলাকায় চলে যায় এবং খাবারের জন্য অনেক কষ্ট করতে হয় আমাদের।’ ২০১৪ সালে চীনের জাতীয় আইনসভা ১৩ ডিসেম্বরকে ‘নানচিং গণহত্যা স্মরণ দিবস’ ঘোষণা করে। চীন সরকার বেঁচে থাকা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য লিখিত ও ভিডিও আকারে সংরক্ষণ করেছে। ২০১৫ সালে এই নথিগুলো ইউনেস্কোর ‘মেমরি অফ দ্য ওয়ার্ল্ড’ রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়। নাহার/ফয়সল তথ্য ও ছবি-সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.