Wednesday, June 10, 2026
Live

习近平复信青年汉学家

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
习近平复信青年汉学家
তরুণ চীনতত্ত্ববিদদের চিঠির জবাব দিলেন সি চিন পিং নভেম্বর ১৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি তরুণ চীনতত্ত্ববিদদের পাঠানো একটি চিঠির জবাব দিয়েছেন। চিঠিতে তিনি তাদেরকে চীন ও অন্যান্য দেশের মধ্যে সভ্যতার বিনিময় ও সংযোগের দূত হিসেবে কাজ করার জন্য উৎসাহিত করেছেন। সি চিন পিং বলেন, "আমি জেনেছি যে আপনারা চীনা ভাষা পছন্দ করেন, চীনা সংস্কৃতি ভালোবাসেন এবং চীনতত্ত্ব গবেষণা ও সভ্যতাগুলোর মধ্যে পারস্পরিক শিক্ষা এগিয়ে নেওয়াসহ নানা খাতে ইতিবাচক ভূমিকা রাখছেন। আমি এর প্রশংসা করি।" সি চিন পিং জোর দিয়ে বলেন, চীনতত্ত্বের উদ্ভব চীনে, কিন্তু তা সারা বিশ্বের সম্পদ। এটি গোটা মানবজাতির অভিন্ন আধ্যাত্মিক সম্পদ। তিনি আশা প্রকাশ করে বলেন, “আপনারা গবেষণা অব্যাহত রেখে বিশ্বের কাছে সত্য ও সার্বিক চীনকে তুলে ধরবেন, সভ্যতা বিনিময়ের দূত হিসেবে কাজ করবেন এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠায় মেধা ও শক্তি যোগাবেন।” উল্লেখ্য, আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বেইজিংয়ে '২০২৫ বিশ্ব চীনা ভাষা সম্মেলন' অনুষ্ঠিত হবে। সম্প্রতি এই সম্মেলনে অংশগ্রহণকারী ৫১টি দেশের ৬১জন তরুণ চীনতত্ত্ববিদ প্রেসিডেন্ট সি চিন পিংকে চিঠি লিখেছিলেন। চিঠিতে তারা তাদের চীনা গবেষণার অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন এবং বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময়ের সেতু হিসেবে ভূমিকা পালনের ইচ্ছা প্রকাশ করেন। (আকাশ/তৌহিদ/ফেইফেই)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.