জাতীয় শিশু পরিচর্যা ভর্তুকি ব্যবস্থাকে সমর্থন করার প্রচেষ্টার অংশ হিসেবে ২০২৬ সালে শিশু পরিচর্যা ভর্তুকির জন্য কেন্দ্রীয় সরকারি তহবিল থেকে ৯৯ দশমিক ৯ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে চীনের অর্থ মন্ত্রণালয় । এই বরাদ্দ ২০২৫ সালের তুলনায় ১০.৬ শতাংশ বেশি।
মন্ত্রণালয়ের তথ্যমতে, স্থানীয় সরকারের তহবিলের সঙ্গে যৌথভাবে ২০২৬ সালের মোট ভর্তুকির পরিমাণ প্রায় ১১০ বিলিয়ন ইউয়ানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই তহবিল কঠোরভাবে পরিচালনা, তদারকি জোরদার এবং একটি প্রসববান্ধব সমাজ গঠনে সহায়তা করার লক্ষ্যে জাতীয় স্বাস্থ্য কমিশনের সঙ্গে কাজ চালিয়ে যাবে।
সিএমজি