Wednesday, June 10, 2026
Live

২৪ ঘণ্টায় হরমুজ প্রণালিতে ৩১টি জাহাজ অতিক্রম করেছে: ইরান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
২৪ ঘণ্টায় ৩১টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে: ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে যে, তাদের বাহিনীর সমন্বয়ে ও সুরক্ষায় গত ২৪ ঘণ্টার মধ্যে তেলবাহী ট্যাংকার, কন্টেইনার জাহাজ এবং বাণিজ্যিক জাহাজসহ ৩১টি নৌযান হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

আইআরজিসির আনুষ্ঠানিক সংবাদমাধ্যম সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে নৌবাহিনী বলেছে যে, মার্কিন সামরিক বাহিনীর প্রচেষ্টা এবং এর ফলে আঞ্চলিক জলসীমায়, বিশেষ করে হরমুজ প্রণালিতে, সৃষ্ট "অভূতপূর্ব নিরাপত্তাহীনতা" সত্ত্বেও তাদের বাহিনী নৌযান চলাচল এবং বৈশ্বিক বাণিজ্য অব্যাহত রাখার জন্য একটি সুস্পষ্ট ও নিরাপদ পথ তৈরিতে প্রচেষ্টা চালিয়েছে। আইআরজিসির জোর দিয়ে বলেছে, এই জলপথ দিয়ে জাহাজ চলাচল অবশ্যই তাদের অনুমোদন সাপেক্ষে হতে হবে।

২৮ ফেব্রুয়ারি থেকে ইরান হরমুজ প্রণালির ওপর তার নিয়ন্ত্রণ আরও কঠোর করে, যখন ইরানের ভূখণ্ডে যৌথ হামলার পর দেশটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মালিকানাধীন বা তাদের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোর নিরাপদ চলাচলে বাধা দেয়।

যুক্তরাষ্ট্রও প্রণালীটির ওপর নৌ-অবরোধ আরোপ করে রেখেছে, যার ফলে ইরানের বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজগুলো এই জলপথ দিয়ে চলাচল করতে পারছে না।

হাশিম/নাহার

তথ্য ও ছবি: সিজিটিএন।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.