Thursday, June 25, 2026
Live

বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কানাডার নতুন গভর্নর জেনারেলকে সি চিন পিংয়ের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের ঐতিহাসিক তিয়াওইউথাই স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারকে সই করেন বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং।

বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

দুই রাজনৈতিক দলের মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক সমঝোতা স্মারক, যা ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা, রাজনৈতিক সংলাপ এবং অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এর আগে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে অংশগ্রহণ শেষে বুধবার তালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছান। সফরে তার স্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও সঙ্গে রয়েছে।

সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.