যুক্তরাজ্যের বিমান যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান 'গার্ডনার অ্যারোস্পেস' চীনের এভিয়েশন বাজারের প্রবৃদ্ধি নিয়ে অত্যন্ত আশাবাদী। ২০১৭ সাল থেকে কোম্পানিটির মালিক একটি চীনা মূল সংস্থা, যার সদর দপ্তর চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিছুয়ান প্রদেশে। তবে উৎপাদনের ভিত ও শেকড় এখনও যুক্তরাজ্যেই রেখেছে কোম্পানিটি।
বর্তমানে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পর দুই দেশের কৌশলগত ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হয়েছে। ডার্বি-ভিত্তিক গার্ডনার অ্যারোস্পেস প্রতি বছর প্রায় ২৫ লক্ষ অ্যালুমিনিয়ামের যন্ত্রাংশ তৈরি করে, যা এয়ারবাস ও বোয়িংয়ের মতো বড় বড় বিমান সংস্থায় সরবরাহ করা হয়। যুক্তরাজ্য, পোল্যান্ড, ভারত ও চীনে ছড়িয়ে থাকা তাদের বৈশ্বিক সাপ্লাই চেইন গ্রাহকদের দ্রুত সেবা দিতে সাহায্য করে।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ফিলিপ ভিসোচিং জানান, ইউরোপ এখন মূলত একটি রিপ্লেসমেন্ট বাজার, যেখানে এভিয়েশন খাতের মূল প্রবৃদ্ধি আসছে এশিয়া—বিশেষ করে চীন থেকে। কোম্পানির কর্মকর্তাদের মতে, দুই দেশের এই পারস্পরিক অংশীদারিত্ব কেবল ব্যবসার প্রসারই ঘটাবে না, বরং একে অপরের প্রযুক্তি ও সংস্কৃতির আদান-প্রদানের মাধ্যমে পুরো বিমান শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিএমজি