Saturday, June 20, 2026
Live

সি চিন পিংয়ের দল গঠন বিষয়ক চিন্তাধারা অধ্যয়ন ও বাস্তবায়নের আহ্বান সিপিসির

সিএমজি
সিএমজি ডেস্ক সম্পাদক
Published: Updated:
সি চিন পিংয়ের দল গঠন বিষয়ক চিন্তাধারা অধ্যয়ন ও বাস্তবায়নের আহ্বান সিপিসির

জুন ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দল গঠন বিষয়ক চিন্তাধারা অধ্যয়ন ও বাস্তবায়নের বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) দল গঠন বিষয়ক নেতৃত্ব গোষ্ঠী।

বিজ্ঞপ্তি অনুসারে, ২০১২ সালে অনুষ্ঠিত ১৮তম সিপিসি জাতীয় কংগ্রেসের পর থেকে সি চিন পিংকে কেন্দ্র করে কেন্দ্রীয় কমিটি পার্টির স্বশাসন এবং পার্টিকে শক্তিশালী করার প্রচেষ্টার বিষয়ে ধারাবাহিক নতুন ধারণা, চিন্তাধারা ও কৌশল নির্ধারণ করেছে সিপিসি। এসব ধারণা ও কৌশলের সমন্বয়ে গড়ে উঠেছে ‘সি চিন পিংয়ের দল গঠন বিষয়ক চিন্তাধারা’।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিন্তাধারাটি ‘নতুন যুগের জন্য চীনা বৈশিষ্ট্যযুক্ত সমাজতন্ত্র বিষয়ক সি চিন পিংয়ের চিন্তাধারা’র একটি গুরুত্বপূর্ণ উপাদান। পাশাপাশি এটি নতুন যুগে পার্টি গঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মৌলিক দিকনির্দেশনা দেয়।

বিজ্ঞপ্তিতে সকল স্তরের দলীয় কমিটি এবং নেতৃস্থানীয় সদস্য গোষ্ঠীগুলোকে অধ্যয়ন ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এসব কর্মসূচির ফলাফলকে বাস্তব পদক্ষেপে রূপান্তরের আহ্বানও জানানো হয়েছে।

জেনিফার/ফয়সল

তথ্য ও ছবি: সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

ডেস্ক সম্পাদক

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.