Saturday, June 20, 2026
Live

চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কানাডা ও ডেনমার্কের ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক

সিএমজি
সিএমজি ডেস্ক সম্পাদক
Published: Updated:
চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কানাডা ও ডেনমার্কের ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক

জুন ১৯, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিংয়ে কানাডার শিল্পমন্ত্রী মেলানি জোলির নেতৃত্বে ব্যবসায়ী নেতাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং। এ সময় নোভো নরডিস্ক ফাউন্ডেশন ও নোভো নরডিস্কের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লার্স রেবিয়েন সোরেনসেনের সঙ্গে পৃথক বৈঠক করেন ভাইস প্রেসিডেন্ট।

কানাডার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে হান চেং বলেন, চীন ও কানাডার মধ্যে শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, দুই দেশের নেতাদের মধ্যে উপনীত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে, প্রচলিত ক্ষেত্রগুলোতে সহযোগিতা সুসংহত করতে, নতুন জ্বালানিচালিত যানবাহন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান খাতগুলোতে সহযোগিতা জোরদার করতে এবং একটি সুষ্ঠু, স্থিতিশীল ও টেকসই পথে চীন-কানাডা নতুন কৌশলগত অংশীদারত্বের উন্নয়নকে এগিয়ে নিতে চীন কানাডার সঙ্গে কাজ করতে প্রস্তুত।

জবাবে মেলানি জোলি বলেন, কানাডা দুই দেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও গভীর করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নকে উৎসাহিত করতে ইচ্ছুক।

অন্যদিকে, লার্স রেবিয়েন সোরেনসেনের সঙ্গে বৈঠকে হান চেং উল্লেখ করেন, চীন সরকার জনস্বাস্থ্যকে অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি আশা প্রকাশ করেন , নোভো নরডিস্ক তার সামর্থ্য কাজে লাগিয়ে ‘স্বাস্থ্যকর চীন উদ্যোগ’-এ সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।

চীনের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে সোরেনসেন বলেন, নোভো নরডিস্ক চীনে ব্যবসা সম্প্রসারণ অব্যাহত রাখবে এবং দেশটির ওষুধ শিল্পের উন্নয়নে অবদান রাখবে।

জেনিফার/ফয়সল

তথ্য ও ছবি: সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

ডেস্ক সম্পাদক

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.