Wednesday, June 10, 2026
Live
ভর্তি তথ্য
Verified
1 min read

ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ, আবেদন শুরু ১ নভেম্বর ২০২৫

ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি আবেদনের শেষ তারিখ ও সময় ১০ ডিসেম্বর ২০২৫ বিকাল ৫টা।

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ, আবেদন শুরু ১ নভেম্বর ২০২৫
ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ, আবেদন শুরু ১ নভেম্বর ২০২৫

ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। দেশের ক্যাডেট কলেজগুলোতে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হবে আগামী ১ নভেম্বর। ক্যাডেট কলেজগুলোয় ২০২৬ সালের ভর্তি পরীক্ষা ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে। বর্তমানে বাংলাদেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। ছেলেদের জন্য ৯টি ও মেয়েদের জন্য ৩টি ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে।

 

আবেদনের তারিখ

  • ১. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফরম বিতরণ শুরু: ১ নভেম্বর ২০২৫, সকাল ৮টা থেকে।
  • ২. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফরম বিতরণ শেষ: ১০ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

 

১২টি ক্যাডেট কলেজ

ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও অতিরিক্ত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ক্যাডেটদের সুনাগরিক ও চৌকস ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।

বর্তমানে বাংলাদেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। ছেলেদের জন্য ৯টি ও মেয়েদের জন্য ৩টি ক্যাডেট কলেজে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে। ক্যাডেট কলেজগুলোয় ভর্তি নেওয়া হয় সপ্তম শ্রেণিতে। ফলে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আসে ষষ্ঠ শ্রেণির বই থেকে। আর ভর্তির প্রক্রিয়াটি হবে লিখিত, মৌখিক ও স্বাস্থ্যগত পরীক্ষার মাধ্যমে।


ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

অনলাইনে আবেদনের লিংক ও ভর্তি বিজ্ঞপ্তি পাওয়া যাবে এই দুই লিংকে: https://cadetcollege.army.mil.bd অথবা https://cadetcollegeadmission.army.mil.bd

 

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.