Wednesday, June 10, 2026
Live

ইইউ-কে তদন্তের নামে হয়রানি বন্ধের আহ্বান চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ইইউ-কে তদন্তের নামে হয়রানি বন্ধের আহ্বান চীনের

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিরুদ্ধে বিদেশি ভর্তুকি তদন্ত আইনের অপব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে চীন। শনিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের (এমওসি) এক মুখপাত্র এক বিবৃতিতে এই কঠোর বার্তা দেন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, ইউরোপীয় কমিশন (ইসি) অবিলম্বে তাদের ভুল পদক্ষেপগুলো সংশোধন করবে। একই সঙ্গে চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করা এবং ‘ফরেন সাবসিডিজ রেগুলেশন’ (এফএসআর)-এর অধীনে তদন্তের নামে বিভিন্ন সরঞ্জামের অপব্যবহার বন্ধ করবে।

মুখপাত্র আরও বলেন, ইউরোপে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনাকারী চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য ইউরোপীয় কমিশনের উচিত একটি সুষ্ঠু, ন্যায়সংগত এবং অনুমানযোগ্য ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা।

গত ১৫ মে চীনের বিচার মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, এফএসআর-এর আওতায় চীনা কোম্পানি ‘ন্যাকটেক’-এর বিরুদ্ধে ইইউ যে আন্তঃসীমান্ত তদন্ত চালাচ্ছে, তা মূলত অবৈধ বিচারবহির্ভূত এখতিয়ারের শামিল। বিচার মন্ত্রণালয়ের এই বিবৃতির পরিপ্রেক্ষিতেই শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র নতুন করে প্রতিক্রিয়া জানান।

মুখপাত্র উল্লেখ করেন, সম্প্রতি ইইউ কেবল চীনা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে তদন্তের পরিধি ও হারই বাড়ায়নি, বরং ‘ন্যাকটেক’-এর মতো কোম্পানির ক্ষেত্রে তদন্তের স্তরকে আরও গভীর স্তরে নিয়েছে।

এর আগে, ২০২৫ সালের জানুয়ারিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক তদন্তের মাধ্যমে নিশ্চিত করে যে, ইইউ-এর এফএসআর সংক্রান্ত এই পদক্ষেপগুলো মূলত বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা। সে সময়ও চীন এই ভুল নীতি সংশোধনের আহ্বান জানায় এবং আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করার তাগিদ দেয়। কিন্তু ইইউ সেই আহ্বান উপেক্ষা করে ভুল পথেই এগিয়ে চলেছে বলে মুখপাত্র মন্তব্য করেন।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি: সিজিটিএন।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.