Monday, July 13, 2026
Live

চলতি বছরের প্রথমার্ধে চীনের অর্থনীতি ছিল স্থিতিশীল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চলতি বছরের প্রথমার্ধে চীনের অর্থনীতি ছিল স্থিতিশীল

আজ (রোববার) চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের তথ্যকেন্দ্রে প্রকাশিত উপাত্ত অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে চীনের অর্থনীতি ছিল স্থিতিশীল।

উপাত্ত অনুসারে, বছরের প্রথম ৬ মাসে অফলাইন বাণিজ্যিক এলাকার জনসমাগমের মাত্রা গত বছরের একই সময়ের তুলনায় ৫.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ভোক্তা-ব্যয়ের ধারাবাহিক ইতিবাচক প্রবণতাকে প্রতিফলিত করে। একই সময়ে কৌশলগত উদীয়মান শিল্প-সংশ্লিষ্ট পেটেন্ট অনুমোদনের সংখ্যা ১৫.৬ শতাংশ বেড়েছে। পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), হিউম্যানয়েড রোবটসহ অগ্রণী প্রযুক্তিখাতে মূলধনী বিনিয়োগ ১১৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা উচ্চমানের অর্থনৈতিক উন্নয়নের উদ্ভাবনী চালিকাশক্তিকে আরও শক্তিশালী করেছে।

জানুয়ারি থেকে জুন পর্যন্ত অফলাইন পেমেন্টের মোট পরিমাণ, আগের বছরের একই সময়ের তুলনায় ২.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে পণ্যভিত্তিক ভোগব্যয় বেড়েছে ৪.০ শতাংশ এবং সেবাভিত্তিক ভোগব্যয় বেড়েছে ০.৮ শতাংশ। ইলেকট্রনিক পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৯.৫ শতাংশে পৌঁছেছে। সংস্কৃতি ও পর্যটন-সংশ্লিষ্ট পরিবহন ও খাদ্যসেবা খাতে ভোক্তাব্যয় যথাক্রমে ৬.১ শতাংশ ও ৪.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে, চলতি বছরের শুরু থেকে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগের গতি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা, হিউম্যানয়েড রোবটসহ অগ্রণী প্রযুক্তিখাতে মূলধনী বিনিয়োগ গত বছরের একই সময়ের তুলনায় ১১৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে কম্পিউটিং সক্ষমতাসহ ডিজিটাল অবকাঠামো প্রকল্পের দরপত্রে বিজয়ী চুক্তির মোট মূল্য ২৩.০ শতাংশ বেড়েছে।

উপাত্ত অনুসারে, শিল্পখাতেও চলতি বছরের প্রথমার্ধে স্থিতিশীল প্রবৃদ্ধির ধারা বজায় ছিল। চলতি বছরের প্রথম ৬ মাসে শিল্পপার্কের উত্পাদন কার্যক্রমের সক্রিয়তা সূচক ৩.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর, স্টার্টআপ প্রতিষ্ঠানের ব্যবসায়িক সক্রিয়তা বেড়েছে ১.০ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী প্রতিষ্ঠানের ব্যবসায়িক সক্রিয়তা বেড়েছে ৩.১ শতাংশ।

সূত্র: সিএমজি

上半年高频数据折射我国经济稳中向优

  记者12日从国家发展改革委国家信息中心了解到,今年上半年,线下商圈人流热度同比增长5.7%,消费延续向好态势;战略性新兴产业相关专利授权量同比增长15.6%,人工智能、人形机器人等前沿领域的资本投资金额同比增长118.4%,经济高质量发展的创新引擎动力不断增强。

  线下消费大数据显示,1至6月份,线下消费支付金额同比增长2.7%,其中商品消费、服务消费同比分别增长4.0%、0.8%。电子商品需求较高,同比增长9.5%;文旅相关的交通、餐饮相关消费热度持续高涨,同比分别增长6.1%、4.9%;线下商圈人流热度同比增长5.7%。

   今年以来,高技术领域投资热度持续攀升。1至6月份,人工智能、人形机器人等前沿领域的资本投资金额同比增长118.4%,算力等领域的数字基础设施项目中标金额同比增长23.0%。

  工业方面,今年上半年,工业运行发展走势稳、产业动能新、结构质量优。1至6月份,工业园区生产热度指数同比上升3.9%,初创企业经营活力同比上升1.0%,技术创新型企业经营活力同比上升3.1%。战略性新兴产业相关专利授权量同比增长15.6%,其中6月同比增长30.3%。与人工智能相关的专利授权量上半年同比增长34.8%。

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.