Monday, July 13, 2026
Live

চীনে ফ্লাইট নেটওয়ার্ক সম্প্রসারণ করল মালয়েশিয়া এয়ারলাইন্স

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনে ফ্লাইট নেটওয়ার্ক সম্প্রসারণ করল মালয়েশিয়া এয়ারলাইন্স

চীনের সঙ্গে আকাশপথের যোগাযোগ আরও জোরদার করতে দুটি নতুন রুট চালু করেছে মালয়েশিয়া এয়ারলাইন্স। নতুন রুটের আওতায় এখন থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে সরাসরি চীনের শেনচেন ও ছাংশা শহরে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।

মালয়েশিয়ার জাতীয় এই বিমান সংস্থা জানিয়েছে, দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ক, ব্যবসায়িক যোগাযোগ এবং পর্যটনের চাহিদা বৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন রুট চালুর ফলে চীনের বৃহত্তর বাজারে যাত্রীসেবা আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। গন্তব্যের সংখ্যার দিক থেকে চীন বর্তমানে মালয়েশিয়া এয়ারলাইন্সের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক বাজার।

গত ১ জুলাই কুয়ালালামপুর-শেনচেন রুটে প্রথম ফ্লাইট চালু হয়। এরপর ৮ জুলাই শুরু হয় কুয়ালালামপুর-ছাংশা রুটের ফ্লাইট। দুটি রুটেই বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে এবং সপ্তাহে সর্বোচ্চ সাতটি ফ্লাইট পরিচালিত হবে।

মালয়েশিয়া অ্যাভিয়েশন গ্রুপের এয়ারলাইন বিজনেসের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান ফুং বলেন, নতুন এই দুটি রুট চীনে মালয়েশিয়া এয়ারলাইন্সের কার্যক্রম সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসা, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও শক্তিশালী হবে।

সংস্থাটি জানায়, নতুন রুটগুলো ‘ভিজিট মালয়েশিয়া ২০২৬’ পর্যটন প্রচারণাকে এগিয়ে নিতে সহায়তা করবে। পাশাপাশি, আঞ্চলিক বিমান চলাচলের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কুয়ালালামপুরের অবস্থানও আরও শক্তিশালী হবে।

শেনচেন ও ছাংশা যুক্ত হওয়ায় বর্তমানে চীনের মোট নয়টি শহরে ফ্লাইট পরিচালনা করছে মালয়েশিয়া এয়ারলাইন্স।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.