চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়ুননান প্রদেশে পরিদর্শনকালে মৌলিক শিক্ষার উচ্চ-মানের উন্নয়ন আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী তিং সুয়েসিয়াং।
গত সোমবার ও মঙ্গলবার ইয়ুননান প্রদেশ সফরকালে তিনি ওয়েনশান চুয়াং এবং মিয়াও স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি কিন্ডারগার্টেন, একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি জোর দিয়ে বলেন, চীনকে শিক্ষায় একটি শীর্ষস্থানীয় দেশ হিসেবে গড়ে তোলার মূল ভিত্তি হলো মৌলিক শিক্ষাকে শক্তিশালী করা।
ইয়ুননান মূলত একটি সীমান্ত অঞ্চল এবং এখানকার জনসংখ্যা প্রধানত জাতিগত সংখ্যালঘু। এই ভৌগোলিক ও সামাজিক বাস্তবতার কথা উল্লেখ করে তিং সুয়েসিয়াং বলেন, "ইয়ুননানের উচিত সামগ্রিকভাবে শিক্ষার মান উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালানো। বিশেষ করে গ্রামীণ এলাকার ছোট ছোট স্কুলগুলোর সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং গ্রামের ‘লেফট বিহাইন্ড’ বা বাবা-মা ছাড়া থাকা শিশুদের সহায়তায় এগিয়ে আসা। এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে যা সকল জাতিগোষ্ঠীর মানুষকে সন্তুষ্ট করে।”
আগামী রোববার থেকে ইউনান প্রদেশে শুরু হতে যাচ্ছে দেশটির জাতীয় কলেজ ভর্তি পরীক্ষা। এই পরীক্ষা আয়োজনের বিষয়ে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন উপ-প্রধানমন্ত্রী। কোনো ধরনের ত্রুটি ছাড়াই যেন পরীক্ষা সম্পন্ন হয়, সেজন্য নিখুঁত ও ব্যাপক প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
সিএমজি