Saturday, June 20, 2026
Live

চীনে প্রবাসী ব্যবসায়ীদের জন্য হালনাগাদ নির্দেশিকা প্রকাশ

সিএমজি
সিএমজি ডেস্ক সম্পাদক
Published: Updated:
চীনে প্রবাসী ব্যবসায়ীদের জন্য হালনাগাদ নির্দেশিকা প্রকাশ

জুন ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনে প্রবাসী ব্যবসায়ীদের আরও সহায়তা করার লক্ষ্যে ২০২৬ সালের হালনাগাদকৃত নির্দেশিকা প্রকাশ করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়াতোং ‘ব্যবসায়ী প্রবাসীদের জন্য চীনে কাজ ও বসবাসের নির্দেশিকা’র ২০২৬ সংস্করণ প্রকাশের ঘোষণা দেন।

তিনি জানান, এই সর্বশেষ সংস্করণ বাস্তবসম্মত তথ্য প্রদান করে এবং চীনে আগত বিদেশি ব্যবসায়ীদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।

হ্য বলেন, ‘আমরা একতরফা ভিসা-মুক্ত নীতির পরিধি বাড়িয়েছি এবং ২৪০-ঘণ্টার ভিসা-মুক্ত ট্রানজিট নীতির আওতা উন্নত করেছি। এ ছাড়াও, দেশত্যাগের জন্য কর ফেরত সংক্রান্ত একটি নতুন বিভাগ যুক্ত করেছি, যেখানে নীতি এবং এর কার্যপ্রণালী পদ্ধতিগতভাবে ব্যাখ্যা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যোগাযোগের সুবিধা বাড়াতে আমরা ই-সিম কার্ডের আবেদন ও ব্যবহার সম্পর্কিত তথ্য যুক্ত করেছি। আমরা সেইসব শহরের তালিকাও হালনাগাদ করেছি, যেখানে বিদেশি দর্শনার্থীরা পাতালরেলের গেটে প্রবেশের জন্য তাদের ব্যাংক কার্ড, মোবাইল পেমেন্ট অ্যাপ বা ট্রানজিট কার্ড ব্যবহার করতে পারবেন।’

জেনিফার/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

ডেস্ক সম্পাদক

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.