Thursday, June 25, 2026
Live

মার্কিন-ইসরায়েল-ইরান সংঘাত: ওয়াং ই’র ৪ শিক্ষার কথা তুলে ধরল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ইসরায়েলের চায় যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির জন্য চাপ প্রয়োগ করুক: ভ্যান্স

মার্কিন-ইসরায়েল-ইরান সংঘাত আন্তর্জাতিক সম্প্রদায়কে চারটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে বলে মন্তব্য করেছেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই। তার এই চার শিক্ষার কথা তুলে ধরেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন।

বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে ব্রিকসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক উচ্চ প্রতিনিধিদের ১৬তম বৈঠকে ওয়াং ই’র অংশগ্রহণ সম্পর্কে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে কুও এসব কথা বলেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় পররাষ্ট্র কমিশনের কার্যালয়ের পরিচালক ওয়াং ই যে চারটি শিক্ষার কথা তুলে ধরেছেন সেগুলো হলো— আন্তর্জাতিক নিয়মকানুন রক্ষার গুরুত্ব, জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান, নিরাপত্তার একটি নতুন রূপকল্প প্রতিষ্ঠা এবং যুদ্ধের নতুন রূপগুলো সম্পর্কে গভীর উপলব্ধি অর্জন।

কুও বলেন, মার্কিন-ইসরায়েল-ইরান সংঘাত সংলাপের পথে অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে এবারের বৈঠক অনুষ্ঠিত হয়।

ওয়াং ই ২২ থেকে ২৩ জুন ভারতের নয়াদিল্লিতে আয়োজিত উক্ত অনুষ্ঠানে অংশ নেন।

মুখপাত্র বলেন, এসব শিক্ষা বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে।

সিএমজি বাংলা

China's top diplomat cites four lessons from U.S.-Israel-Iran conflict: spokesman

China's top diplomat Wang Yi cited four lessons from the U.S.-Israel-Iran conflict for all parties, foreign ministry spokesman Guo Jiakun said at a press briefing in Beijing on Wednesday.

Guo made the remarks in response to a media query about Wang having just attended the 16th Meeting of BRICS National Security Advisors and High Representatives on National Security in India.

From June 22 to 23, Wang, a member of the Political Bureau of the Communist Party of China Central Committee and director of the Office of the Central Commission for Foreign Affairs, attended the meeting in New Delhi.

The meeting was held against the backdrop of the U.S.-Israel-Iran conflict giving way to dialogue, said the spokesman.

"Director Wang Yi said in the meeting that the hundred-day-long conflict has dealt a serious blow to the region and beyond, from which four lessons can be drawn: the importance of safeguarding international rules, respecting national sovereignty, establishing a new vision of security, and understanding the new forms of war," Guo said.

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.