চীন ও পাকিস্তানের বন্ধুত্বের ৭৫ বছর উপলক্ষে পাকিস্তানের ইসলামাবাদে মঙ্গলবার চীনের বৈশ্বিক শাসন উদ্যোগ-জিজিআই এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর-সিপিইসি-এ দু’দেশের যৌথ অবদান শীর্ষক এক আলোচনা সভা হয়েছে।
ভিডিও বার্তায় সিনহুয়া’র প্রেসিডেন্ট ফু হুয়া বলেন, সাম্প্রতিক বছরগুলোয় চীন-পাকিস্তানের কৌশলগত সহযোগিতা আরও গভীর হয়েছে। আর এ সহযোগিতা আঞ্চলিক উন্নয়ন ও সমৃদ্ধিতে রাখছে ইতিবাচক ভূমিকা। তিনি বলেন, ‘এটি দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন এবং চীনের বৈশ্বিক শাসন উদ্যোগ বাস্তব প্রয়োগের উদাহরণ।’
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ‘৭৫ বছরের সম্পর্ক প্রমাণ করেছে—চীন-পাকিস্তান বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং দিন দিন আরও মজবুত হচ্ছে।’
এ সময় পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল বলেন, বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের আওতায় দু’দেশের সহযোগিতা টেকসই উন্নয়ন এবং জাতিসংঘের এসডিজি অর্জনে সহায়ক। একে শুধু অর্থনৈতিক সহযোগিতেই নয়, বৈশ্বিক উন্নয়ন ভাবনায় নতুন রূপান্তরের প্রতীক হিসেবেও উল্লেখ করেন।
এ আলোচনা সভায় পাকিস্তান ও চীনের সরকারি কর্মকর্তা, কূটনীতিক, গবেষক ও বিশেষজ্ঞসহ ৮০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন।
সূত্র: সিএমজি