Wednesday, June 10, 2026
Live

চীনে বছরের প্রথম ৪ মাসে এআই খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনে বছরের প্রথম ৪ মাসে এআই খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি

চীনের বিভিন্ন প্রতিষ্ঠান ২০২৬ সালের প্রথম চার মাসে বিক্রয় আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি ছিল চোখে পড়ার মতো। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় কর প্রশাসন প্রকাশিত চালান সংক্রান্ত তথ্য থেকে এসব জানা গেছে।

তথ্য অনুযায়ী, এআই উৎপাদন ও প্রয়োগের সঙ্গে সরাসরি সম্পর্কিত ইলেকট্রনিক সংশ্লিষ্ট উপকরণ ও সমন্বিত সার্কিট উৎপাদন খাতের বিক্রয় আয় বছরে যথাক্রমে বেড়েছে ৭০ শতাংশ এবং ৫৪ দশমিক ৪ শতাংশ।

একই সময়ে এআই টার্মিনাল প্রয়োগ সংশ্লিষ্ট বুদ্ধিমত্তাসম্পন্ন যানবাহন-ভিত্তিক সরঞ্জাম ও রোবোটিক্স খাতের বিক্রয় থেকে আয়ও বছরে যথাক্রমে ৫০ দশমিক ৭ শতাংশ এবং ২৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

সামগ্রিকভাবে উচ্চপ্রযুক্তি উৎপাদন খাতের বিক্রয় আয় বছরে ১৪ দশমিক ৯ শতাংশ বেড়েছে এবং উৎপাদন খাতের মোট বিক্রয় আয়ের ১৮ দশমিক ১ শতাংশ দখল করেছে।

ভোগব্যয় বাড়াতে চীনের গৃহীত নানা পদক্ষেপের মধ্যে চলতি বছরের প্রথম চার মাসে সেবাভিত্তিক ভোগ বাজারও ছিল প্রাণবন্ত। এ সময় ট্রাভেল এজেন্সি এবং সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদন খাতের বিক্রয় আয় দুই অংকের প্রবৃদ্ধি অর্জন করেছে। পাশাপাশি খাবার সরবরাহ ও ডেলিভারি সেবা এবং অতিথিশালা সেবার বিক্রয় আয় যথাক্রমে ৭ দশমিক ৭ শতাংশ ও ১৪ দশমিক ১ শতাংশ বেড়েছে।

রাষ্ট্রীয় কর প্রশাসনের কর্মকর্তা হুয়াং লিসিন বলেন, চালান সংক্রান্ত তথ্য থেকে বোঝা যায় যে, ২০২৬ সালের শুরু থেকেই চীনের অর্থনৈতিক পুনরুদ্ধার ধারাবাহিকভাবে শক্তিশালী হয়েছে। এই প্রবৃদ্ধির গতি ও উচ্চমানের উন্নয়ন দেশটির অর্থনীতির স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রতিফলন ঘটাচ্ছে।

সাকিব/নাহার

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.