Wednesday, June 10, 2026
Live

বৈশ্বিক পতনের মাঝেও চীনের উন্মুক্ততা অব্যাহত: প্রতিবেদন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বৈশ্বিক পতনের মাঝেও চীনের উন্মুক্ততা অব্যাহত: প্রতিবেদন

বিশ্বব্যাপী উন্মুক্ততা হার সামান্য কমলেও চীনের উন্মুক্তকরণ প্রচেষ্টা সফলভাবে এগিয়ে চলেছে। বুধবার শাংহাইয়ে প্রকাশিত ওয়ার্ল্ড ওপেননেস রিপোর্ট ২০২৫-এ এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনটি প্রকাশ করা হয় ৮ম হোংছিয়াও আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম-এর উপ-ফোরাম আন্তর্জাতিক উন্মুক্ততা সিম্পোজিয়াম-এ। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বৈশ্বিক উন্মুক্ততা সূচক দাঁড়ায় ০.৭৫৪৫-এ, যা আগের বছরের তুলনায় ০.০৫ শতাংশ কম। তবে ১৯৯০ থেকে ২০২৪ সালের মধ্যে চীনের উন্মুক্ততা সূচক ০.৫৮৯১ থেকে ০.৭৬৩৪-এ উন্নীত হয়েছে। উন্মুক্ততার বিচারে চীন এখন ১২৯টি দেশের মধ্যে ৩৮তম।

চীনা সমাজবিজ্ঞান একাডেমির বিশ্ব অর্থনীতি ও রাজনীতি ইনস্টিটিউটের মহাপরিচালক লিয়াও ফান বলেন, ‘প্রথমবারের মতো আমরা একজন নোবেলজয়ী অর্থনীতিবিদকে বিশেষ অধ্যায় লেখার জন্য আমন্ত্রণ জানিয়েছি। এ ছাড়া আমরা জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার সঙ্গে সহযোগিতা শুরু করেছি, যা প্রতিবেদনের আন্তর্জাতিক মান বাড়িয়েছে।’ তিনি আরও জানান, প্রতিবেদনটিতে ৩৫ বছরের তথ্য বিশ্লেষণ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অর্থনৈতিক প্রবণতার পূর্বাভাসে সহায়তা করবে। 

জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি 

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.