Wednesday, June 10, 2026
Live

২০ মিলিয়ন টনের মাইলফলক স্পর্শ করল চীনের বৃহত্তম শেল তেল উৎপাদন কেন্দ্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
২০ মিলিয়ন টনের মাইলফলক স্পর্শ করল চীনের বৃহত্তম শেল তেল উৎপাদন কেন্দ্র

চীনের সবচেয়ে বড় শেল তেল উৎপাদন কেন্দ্র হলো চাংছিং তেলক্ষেত্র। এই তেলক্ষেত্র থেকে এখন পর্যন্ত ২০ মিলিয়ন টনেরও বেশি শেল তেল উত্তোলন করা হয়েছে। রোববার চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন এ তথ্য জানিয়েছে।

শেল তেল হলো এমন এক ধরনের বিশেষ তেল (অপ্রচলিত পেট্রোলিয়াম সম্পদ) যা মাটির নিচের পাথরের স্তরে তৈরি হয়। প্রচলিত তেলের মজুদ কমে গলে এই শেল তেল ব্যবহার করে অনেক বছর ধরে বিদ্যুৎ উৎপাদন বা অন্যান্য কাজে ব্যবহার সম্ভব হবে। তবে, শেল পাথরের ভেতর থেকে এই তেল বের করে আনা খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং।

চাংছিং তেলক্ষেত্রে ১ বিলিয়ন টনেরও বেশি শেল তেলের মজুদ রয়েছে। চাংছিং তেলক্ষেত্রের উপ-ব্যবস্থাপক লিউ ইছাং বলেন, এই বছরের শেষ নাগাদ চাংছিং তেলক্ষেত্র ৩.৫ মিলিয়ন টনেরও বেশি শেল তেল উৎপাদন করবে এবং ২০৩০ সালের মধ্যে আমরা এই বার্ষিক উৎপাদন ৪.৫ মিলিয়ন টনে উন্নীত করার পরিকল্পনা করছি।

শুভ/আজাদ তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.