Wednesday, June 10, 2026
Live

চীনের স্টেট কাউন্সিলের নতুন ডিক্রি জারি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের স্টেট কাউন্সিলের নতুন ডিক্রি জারি

চীনে প্রশাসনিক বিধিমালা প্রণয়নের আইনি প্রক্রিয়াকে আরও আধুনিক, দ্রুত ও যুগোপযোগী করতে একটি সংশোধিত বিধিমালা জারির ডিক্রিতে স্বাক্ষর করেছেন দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং। স্টেট কাউন্সিলের এই নতুন নির্দেশনাটি আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

এই সংশোধনীর মূল লক্ষ্য হলো সামগ্রিক প্রয়োজনীয়তার উন্নয়ন, আইনি সমন্বয় জোরদারকরণ, কর্মপদ্ধতির পরিমার্জন এবং সংস্কারের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া।

নতুন সংশোধনীতে বিশেষ জরুরি ক্ষেত্রগুলোতে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে, কমিউনিস্ট পার্টি এবং রাষ্ট্রের সামগ্রিক জনকল্যাণমূলক কাজের জন্য অত্যন্ত জরুরি, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত এবং যে বিষয়গুলোতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কোনো বড় ধরনের বিরোধ বা বিতর্ক নেই—সে সব ক্ষেত্রে প্রশাসনিক বিধিমালা প্রণয়নের প্রক্রিয়াকে আরও গতিশীল ও দ্রুততর করা হবে।

মোট ৮টি অধ্যায় এবং ৪৮টি অনুচ্ছেদ সংবলিত এই সংশোধিত বিধিমালাটি চীনের মূল ‘আইন প্রণয়ন আইন’-এর প্রাসঙ্গিক ধারাগুলোকে আরও পরিমার্জিত করবে। এর মাধ্যমে প্রশাসনিক বিধিমালা তৈরির খসড়া প্রক্রিয়াকে আরও মানসম্মত ও সুনির্দিষ্ট করা সম্ভব হবে, যা দেশের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ও সক্ষমতাকে আরও আধুনিকায়নের দিকে এগিয়ে নিয়ে যাবে।

শুভ/হাশিম

তথ্য ও ছবি: সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.