Wednesday, June 10, 2026
Live

নতুন যুগে সামরিক সহযোগিতার অঙ্গীকার চীন ও সার্বিয়ার

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
নতুন যুগে সামরিক সহযোগিতার অঙ্গীকার চীন ও সার্বিয়ার

নভেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী ব্রাতিস্লাভ গাসিচের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী তোং চুন। বুধবার বেইজিংয়ে এই বৈঠক করেন তারা। তোং বলেন, চীন ও সার্বিয়া লৌহ-কঠিন বন্ধু। দুটি দেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত, যাতে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে গৃহীত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নের মাধ্যমে নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে এগিয়ে যাওয়া যায়। বাস্তবসম্মত সামরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতে এবং দুই দেশের সামরিক সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ারও আহ্বান জানান তোং। গাসিচ বলেন, সার্বিয়া দৃঢ়ভাবে এক চীন নীতি সমর্থন করে এবং চীনের সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করতে আগ্রহী। নাহার/ফয়সল তথ্য ও ছবি-সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.