Wednesday, June 10, 2026
Live

যুক্তরাষ্ট্রের জাহাজের ওপর বিশেষ বন্দর ফি এক বছরের জন্য স্থগিত করল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
যুক্তরাষ্ট্রের জাহাজের ওপর বিশেষ বন্দর ফি এক বছরের জন্য স্থগিত করল চীন

যুক্তরাষ্ট্রের মালিকানাধীন বা পরিচালিত জাহাজগুলোর ওপর আরোপিত বিশেষ বন্দর ফি এক বছরের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে চীন। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ১ মিনিট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

একই সঙ্গে মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, যুক্তরাষ্ট্রের সেকশন ৩০১ তদন্ত চীনের নৌপরিবহন ও জাহাজ নির্মাণ খাত, পাশাপাশি সংশ্লিষ্ট শিল্প ও সরবরাহ শৃঙ্খলে কী প্রভাব ফেলছে সে বিষয়ে পরিচালিত তদন্তও এক বছরের জন্য স্থগিত রাখা হবে।

চীনের পরিবহন মন্ত্রণালয় জানায়, কুয়ালালামপুরে অনুষ্ঠিত সাম্প্রতিক চীন–যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনায় অর্জিত দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

নাহার/ফয়সল তথ্য ও ছবি-সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.