জুন ১৯, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬-২০৩০ সালের (১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা) মধ্যে চীন তাদের প্রধান অবকাঠামো নেটওয়ার্কগুলোর সমন্বয় বা ইন্টিগ্রেশন আরও জোরদার করবে। বৃহস্পতিবার দেশটির প্রধান অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা—ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন(এনডিআরসি)জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো যোগান ও চাহিদা মধ্যে সামঞ্জস্য আনা, পুরো সিস্টেমের কার্যকারিতা বাড়ানো এবং সামগ্রিক কর্মক্ষমতা উন্নিত করা।
চীন কম্পিউটিং ও বিদ্যুৎ অবকাঠামোর সমন্বিত উন্নয়নে জোর দেবে এবং একটি সমন্বিত জাতীয় কম্পিউটিং নেটওয়ার্ক গড়ে তোলার কাজকে ত্বরান্বিত করবে।
এক সংবাদ সম্মেলনে এনডিআরসি-র মুখপাত্র লি ছাও বলেন, হার্ড ইনভেস্টমেন্ট বা বস্তুগত বিনিয়োগের ক্ষেত্রে, আমরা কম্পিউটিং এবং বিদ্যুৎ সম্পদের সমন্বিত উন্নয়নের জন্য আরও কার্যকর মডেল নিয়ে কাজ করব। কম্পিউটিং ও নেটওয়ার্ক অবকাঠামোর সংযোগে আমরা উদ্ভাবন জোরদার করব এবং জাতীয় কম্পিউটিং হাবগুলোর মধ্যে সরাসরি ইন্টারকানেকশন লাইনের সক্ষমতা বাড়াব। অন্যদিকে, সফট ডেভেলপমেন্ট বা নীতিগত উন্নয়নের ক্ষেত্রে, আমরা জাতীয়ভাবে সমন্বিত কম্পিউটিং নেটওয়ার্ক তৈরির কাজ দ্রুত এগিয়ে নিচ্ছি। এই নেটওয়ার্কে থাকবে ইন্টারকানেক্টেড শিডিউলিং এবং সহজলভ্য, পরিবেশবান্ধব ও নিরাপদ উন্নয়ন ব্যবস্থা।’
রাসেল/জেনিফার
তথ্য ও ছবি: সিসিটিভি