Wednesday, June 10, 2026
Live

তাইওয়ান প্রণালীর স্থিতিশীলতা রক্ষা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাজ করতে যুক্তরাষ্ট্রকে চীনের তাগিদ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
外交部:敦促美方以实际行动维护台海和平稳定和中美关系稳定发展态势

যুক্তরাষ্ট্রকে প্রকৃত কার্যক্রমের মাধ্যমে, তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের স্থিতিশীল উন্নয়নের ধারা রক্ষা করতে তাগিদ দেয় চীন। আজ (বৃহস্পাতিবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন।

তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রিবিষয়ক সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, চীনের এই অঞ্চলের সাথে যুক্তরাষ্ট্রের সরকারি পর্যায়ে আদানপ্রদান ও অস্ত্র বিক্রির তীব্র বিরোধিতা করে বেইজিং। এ অবস্থান হচ্ছে স্থায়ী, সুস্পষ্ট এবং দৃঢ়। যুক্তরাষ্ট্রের উচিত, দু’দেশের নেতৃবৃন্দের বৈঠকের গুরুত্বপূর্ণ মতৈক্যগুলো বাস্তবায়ন করা, আগের সব প্রতিশ্রুতি পূরণ করা, সাবধানে তাইওয়ান সমস্যা মোকাবিলা করা, এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদেরকে ভুল সংকেত না-পাঠানো। (আকাশ/আলিম/শিশির)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.