Thursday, June 11, 2026
Live

চীন-ভিয়েতনাম সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-ভিয়েতনাম সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক

জুন ১০, সিএমজি বাংলা ডেস্ক: ভিয়েতনাম সফর করছেন চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারপারসন সিয়ান হুই। সোমবার থেকে বুধবার পর্যন্ত ভিয়েতনামে অবস্থান করেন তিনি।

সফরকালে তিনি ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি এবং ভিয়েতনাম ফাদারল্যান্ড ফ্রন্টের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন।

সিয়ান হুই বলেন, চীন ভিয়েতনামের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী এবং উভয় দেশের “ভবিষ্যৎ অভিন্ন সম্প্রদায়” গঠনে ধাপে ধাপে অগ্রগতি চায়। তিনি এ লক্ষ্য অর্জনে সিপিপিসিসির ভূমিকার কথাও উল্লেখ করেন।

অন্যদিকে ভিয়েতনামের পক্ষ থেকে জানানো হয়, তারা চীনের সঙ্গে শাসনব্যবস্থা ও দলীয় অভিজ্ঞতা বিনিময় আরও জোরদার করতে চান। পাশাপাশি অর্থনীতি ও বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, অবকাঠামোসহ বিভিন্ন খাতে বাস্তব সহযোগিতা বাড়ানোর আগ্রহও প্রকাশ করা হয়।

নাহার/হাশিম

তথ্য ও ছবি- সিনহুয়া ।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.