Wednesday, June 10, 2026
Live

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে জর্জিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে জর্জিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

জর্জিয়ার পররাষ্ট্রমন্ত্রী মাকা বোচোরিশভিলির (Maka Botchorishvili) সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শুক্রবার বেইজিংয়ে এ বৈঠক করেন তিনি।

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ওয়াং ই বলেন, চীন জর্জিয়ার সঙ্গে রাজনৈতিক পারস্পরিক আস্থা মজবুত করতে, ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে এবং পারস্পরিক উপকারী সহযোগিতা গভীর করতে প্রস্তুত। এর মাধ্যমে চীন-জর্জিয়া সম্পর্কের আরও বড় অগ্রগতি হবে বলে

তিনি আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে, জর্জিয়ার পররাষ্ট্রমন্ত্রী বোচোরিশভিলি তার বক্তব্যে জানান, জর্জিয়া চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার আশা রাখে। তিনি জর্জিয়ার পক্ষ থেকে ‘এক-চীন নীতি’র প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.