Wednesday, June 10, 2026
Live

ঘরে বসেই সরকারি সেবা পাবে চীনারা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বাসস্থানের ঠিকানায় সরকারি সেবা নিশ্চিত করবে চীন

এখন থেকে চীনের নাগরিকরা তাদের বর্তমান ঠিকানাতেই যাবতীয় মৌলিক সরকারি সেবা পাবেন। চীনের রাষ্ট্রীয় পরিষদ সম্প্রতি এ নির্দেশিকা প্রকাশ করেছে।

নির্দেশিকায় বলা হয়েছে, স্থানীয় না হলেও বাসিন্দারা যেন স্থানীয় নিবন্ধিত নাগরিকদের মতোই শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও অন্যান্য মৌলিক সরকারি সেবা ভোগ করতে পারেন, তা নিশ্চিত করা হবে।

চীনের ‘জনকেন্দ্রিক নতুন ধরনের নগরায়ণ’ বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের মতে, এটি মানুষের উন্নত জীবনযাপনের চাহিদা পূরণ, নগরায়ণের মানোন্নয়ন এবং অভ্যন্তরীণ ভোগ বাড়াতে ভূমিকা রাখবে।

নতুন নির্দেশিকায় অভিবাসী শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষাসহায়তা জোরদারের কথা বলা হয়েছে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, শিশু কল্যাণ, বয়স্কদের সেবা, সামাজিক সহায়তা এবং প্রতিবন্ধী সহায়তাসহ বিভিন্ন মৌলিক সরকারি সেবার সুবিধা ধীরে ধীরে স্থানীয় নিবন্ধনবিহীন বাসিন্দারাও পাবে।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.