Wednesday, June 10, 2026
Live

উচ্চমানের কৃষিজমি উন্নয়নে জোর দিলেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
উচ্চমানের কৃষিজমি উন্নয়নে জোর দিলেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি ও গ্রামীণ আধুনিকায়নকে এগিয়ে নিতে উচ্চমানের কৃষিজমির উন্নয়ন আরও জোরদার করতে হবে। শুক্রবার শীত-শরৎ মৌসুমে কৃষিজমি উন্নয়ন ও সেচব্যবস্থা নির্মাণ বিষয়ে জাতীয় পর্যায়ের এক ভিডিও সম্মেলনে এ নির্দেশনা দেন তিনি।

লি বলেন, সাম্প্রতিক বছরগুলোয় চীনে সেচ ও কৃষি অবকাঠামো উন্নয়ন গতিশীল হয়েছে, যার ফলে ধারাবাহিকভাবে ভালো ফলন এবং কৃষকের আয় বেড়েছে। ‘মাটিতে খাদ্য সংরক্ষণ এবং প্রযুক্তিতে খাদ্য সংরক্ষণ’ নীতির ওপর জোর দেন। কৃষিজমির খাল-নালা পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ শক্তিশালী করা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন লি ছিয়াং।

সম্মেলনে অংশ নিয়ে শস্য উৎপাদন সক্ষমতা ও দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান উপপ্রধানমন্ত্রী লিউ কুয়োচোং। শীত ও শরতের বপন-পরিকল্পনা আগেই চূড়ান্ত করে খাদ্য নিরাপত্তার ভিত্তি দৃঢ় করার কথা বলেন তিনি।

ফয়সল/নাহার তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.