চীন বৃহস্পতিবার উত্তরাঞ্চলের শানসি প্রদেশের থাইইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে নতুন একটি স্যাটেলাইট-বহর সফলভাবে কক্ষপথে পাঠিয়েছে।
বেইজিং সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে একটি পরিবর্তিত লং মার্চ-৬ রকেটে করে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটগুলো সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে। এগুলো চীনের বৃহৎ বাণিজ্যিক নিম্ন-কক্ষপথ স্যাটেলাইট নেটওয়ার্কের স্পেসসেইল বহরের অংশ হিসেবে কাজ করবে। এটি ছিল লং মার্চ রকেট সিরিজের ৬৪৮তম মিশন।
সিএমজি