Friday, July 10, 2026
Live

সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতা রোধে আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতা রোধে আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান চীনের

বিশ্বজুড়ে সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে যৌন সহিংসতা প্রতিরোধ ও নির্মূলে সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে চীন। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আয়োজিত এক উন্মুক্ত বিতর্কে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং এই আহ্বান জানান।

‘সংঘাতে যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক আইনের প্রতিশ্রুতি রক্ষা’ শীর্ষক এই বিতর্কে চীনা রাষ্ট্রদূত বলেন, বর্তমান অস্থিতিশীল বিশ্বে সংঘাত-সংশ্লিষ্ট যৌন সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যেখানে নারী ও বালিকারা শিকার হচ্ছেন।

ফু ছোং বলেন, ‘যুদ্ধ ও সন্ত্রাসের অস্ত্র হিসেবে যৌন সহিংসতাকে ব্যবহার করা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এটি ভুক্তভোগী, তাদের পরিবার এবং পুরো সমাজের মর্যাদাকে ক্ষুণ্ণ করে এবং তাদের ওপর দীর্ঘমেয়াদী ট্রমা বা মানসিক আঘাত সৃষ্টি করে।‘ তিনি আরও বলেন, ‘চীন সংঘাতপূর্ণ এলাকায় সব ধরনের যৌন সহিংসতার তীব্র নিন্দা করে এবং এর বিরুদ্ধে সব দেশকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান জানায়।‘

জাতিসংঘের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। গত বছর বিশ্বজুড়ে সংঘাত-সংশ্লিষ্ট প্রায় ১০ হাজার যৌন সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশে যুদ্ধকৌশল হিসেবে ধর্ষণ, যৌন দাসত্ব এবং অপহরণের মতো জঘন্য অপরাধের ঘটনা ঘটছে।

চীন এ ধরনের অমানবিক অপরাধ বন্ধে রাজনৈতিক সদিচ্ছা ও কঠোর আইন প্রয়োগের ওপর গুরুত্ব দিয়েছে। ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং দোষীদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানায় বেইজিং।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.