আগামী ১০ থেকে ১২ জুলাই পর্যন্ত উত্তর কোরিয়ার শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য, গণপ্রজাতন্ত্রী কোরিয়ার রাষ্ট্রীয় পরিষদের ভাইস-চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদের প্রধানমন্ত্রী পার্ক তাই-সাং দেশটির দল ও সরকারের একটি প্রতিনিধিদল নিয়ে চীন সফর করবেন।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও গণপ্রজাতন্ত্রী চীন সরকারের আমন্ত্রণে তিনি চীন-কোরিয়া বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ও পারস্পরিক সহায়তা চুক্তি স্বাক্ষরের ৬৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ ঘোষণা করেন।
সূত্র: সিএমজি