Wednesday, June 10, 2026
Live

চীনের কয়লাখনিতে বিস্ফোরণ, উদ্ধারে সর্বাত্মক তৎপরতার নির্দেশ সি চিন পিংয়ের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
শানসির কয়লাখনিতে বিস্ফোরণ: উদ্ধার অভিযানে সর্বাত্মক তৎপরতার নির্দেশ সি চিন পিংয়ের

উত্তর চীনের শানসি প্রদেশে ভয়াবহ কয়লাখনি দুর্ঘটনায় নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। শুক্রবার শানসি প্রদেশের ছিনইউয়ান কাউন্টির লিউশেনইউ কয়লাখনিতে ভূগর্ভস্থ গ্যাস বিস্ফোরণে বহু হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গুরুত্বপূর্ণ নির্দেশনায় প্রেসিডেন্ট সি বলেন, নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক অভিযান চালাতে হবে এবং আহতদের দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

সি চিন পিং বলেন, এ দুর্ঘটনা থেকে দেশজুড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শিক্ষা নিতে হবে। কর্মক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থায় আরও সতর্কতা বৃদ্ধি এবং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে তা দ্রুত দূরীকরণের ওপর জোর দেন তিনি, যাতে ভবিষ্যতে এ ধরনের বড় দুর্ঘটনা এড়ানো যায়।

এদিকে চীনে বর্তমানে বর্ষা ও বন্যা মৌসুম শুরু হওয়ায় জরুরি প্রস্তুতি, বন্যা নিয়ন্ত্রণ এবং দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানান প্রেসিডেন্ট। জনগণের জীবন ও সম্পদ রক্ষায় সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশও দেন তিনি।

নাহার/সাকিব

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.