Wednesday, June 10, 2026
Live

চীনে ভারী তুষারপাত, স্থানীয় প্রশাসনের জরুরি ব্যবস্থা গ্রহণ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনে ভারী তুষারপাত, স্থানীয় প্রশাসনের জরুরি ব্যবস্থা গ্রহণ

উত্তর চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে হালকা থেকে ভারী তুষারপাত শুরু হওয়ায় যানবাহন চলাচল এবং পশুপালন সুরক্ষায় দ্রুত জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।

হেইলংচিয়াংয়ের হেচাং শহরে শনিবার দুপুর থেকে টানা তুষারপাত চলছে। নগর ব্যবস্থাপনা বিভাগ দ্রুত সমন্বিতভাবে প্রধান সড়ক, ফুটপাত ও বাসস্টপগুলোতে তুষার পরিষ্কার করে যান চলাচল নিশ্চিত করছে। উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংচিয়াং প্রদেশের তা’ছিং, তা’সিংআনলিং ও ছিছিহারসহ একাধিক শহরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 

এছাড়া বন্ধ রাখা হয়েছে এক্সপ্রেসওয়ের কিছু অংশ। এদিকে উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ার হুলুনবুইর শহরে শনিবার ভোর থেকেই শুরু হয় ভারী তুষারপাত। স্থানীয় পরিবহন ও নগর ব্যবস্থাপনা বিভাগ জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। 

জেনিফার/শুভ তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.