Wednesday, June 10, 2026
Live

হংকংয়ের প্রথম নভোচারী লাই খা-ইং, অভিনন্দন জানালেন জন লি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
হংকংয়ের প্রথম নভোচারী লাই খা-ইং: অভিনন্দন জানালেন জন লি

চীনের চতুর্থ ব্যাচের নভোচারী হিসেবে নির্বাচিত হওয়ায় লাই খা-ইং-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী জন লি।

হংকংয়ের ইতিহাসে প্রথম নভোচারী হিসেবে লাই খা-ইং ‘শেনচৌ-২৩’ মহাকাশ অভিযানে একজন ‘পে-লোড স্পেশালিস্ট’ (বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষজ্ঞ) হিসেবে যোগ দিচ্ছেন। শনিবার সকালে চীনের মানববাহী মহাকাশ সংস্থার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

হংকংয়ের প্রতি আস্থা ও সমর্থনের জন্য চীনের কেন্দ্রীয় সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন জন লি। একই সাথে অত্যন্ত কঠিন বাছাই প্রক্রিয়া ও কঠোর প্রশিক্ষণ সফলভাবে পার করায় তিনি লাই খা-ইংয়ের প্রশংসা করেন।

জন লি বলেন, হংকংয়ের কোনো বিশেষজ্ঞ এবারই প্রথম নভোচারী হিসেবে মহাকাশ অভিযানে অংশ নিচ্ছেন, যা আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এটি কেবল লাই খা-ইংয়ের যোগ্যতার প্রমাণই নয়, বরং হংকংয়ের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের সফলতার প্রতি দেশের বড় একটি স্বীকৃতি।

তিনি আরও জানান, হংকংয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে চীনের চন্দ্র ও মঙ্গল অভিযানসহ বিভিন্ন মহাকাশ গবেষণায় প্রযুক্তি ও যন্ত্রপাতি দিয়ে সাহায্য করে আসছে।

রোববার বেইজিং সময় রাত ১১টা ০৮ মিনিটে উত্তর-পশ্চিম চীনের চিউছুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এই ‘শেনচৌ-২৩’ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে।

নাহার/সাকিব

তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.