Friday, June 5, 2026
Live

আমদানি বাড়াতে শতাধিক অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
আমদানি বাড়াতে শতাধিক অনুষ্ঠান আয়োজন করবে চীন

২০২৬ সালে দেশের আমদানি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য সহযোগিতা জোরদারের লক্ষ্যে ১০০টিরও বেশি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এসব উদ্যোগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের উন্নত মানের পণ্য আরও সহজে চীনা প্রতিষ্ঠান ও ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়োংছিয়ান জানান, এই ধারাবাহিক আয়োজনের প্রথম আন্তর্জাতিক অনুষ্ঠানটি ৭ জুন বেলারুশে অনুষ্ঠিত হবে। এরপর ১১ জুন জার্মানিতে আরেকটি অনুষ্ঠান আয়োজন করা হবে, যা ইউরোপীয় ইউনিয়নে এ ধরনের কর্মসূচির প্রথম আয়োজন হিসেবে বিবেচিত হবে।

হ্য বলেন, ‘চীনে রপ্তানি’ প্রতিপাদ্যে এসব অনুষ্ঠান বিশ্বজুড়ে কোম্পানিগুলোর জন্য চীনা বাজারে প্রবেশ ও রপ্তানি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে কাজ করবে।

সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.