জুন ২২, সিএমজি বাংলা ডেস্ক: হাঙ্গেরি চীনের সঙ্গে তার সহযোগিতাকে নীতিগত সমন্বয়, বিনিয়োগ এবং জনগণের মধ্যে ক্রমবর্ধমান আদান-প্রদানের দ্বারা চালিত একটি ব্যাপক ও দ্রুত বর্ধনশীল অংশীদারিত্ব হিসেবে দেখে বলে মন্তব্য করেছেন বুদাপেস্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মিকলোস বোর্নেমিসা।
রোববার সিনহুয়াকে দেওয়া এক লিখিত সাক্ষাৎকারে তিনি বলেন, কৌশলগত রাজনৈতিক সহযোগিতা এবং অর্থনৈতিক পরিপূরকতার সমন্বয়ে দ্বিপাক্ষিক বাণিজ্যের স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রয়েছে। তিনি উল্লেখ করেন, হাঙ্গেরি পূর্ব ও পশ্চিমের মধ্যে একটি সেতুবন্ধনকারী ভূমিকা পালন করে এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, যা দীর্ঘমেয়াদি সহযোগিতার জন্য একটি স্থিতিশীল ভিত্তি তৈরি করেছে।
বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও পর্যটন সহযোগিতার ক্ষেত্রও দ্রুত প্রসারিত হচ্ছে বলে উল্লেখ করেন বোর্নেমিসা। তিনি বলেন, অর্থনৈতিক সম্পর্ক গভীর হওয়ার সঙ্গে সঙ্গে পর্যটন, শিক্ষা এবং সাংস্কৃতিক শিল্পেও সহযোগিতা বাড়ছে।
বোর্নেমিসার মতে, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষাগত বিনিময় ও সহযোগিতা দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে চলচ্চিত্র ও ডিজিটাল বিষয়বস্তুভিত্তিক সৃজনশীল শিল্পেও দুই দেশের সহযোগিতা গতি পাচ্ছে।
তিনি জোর দিয়ে বলেন, চেম্বার অব কমার্স ব্যবসায়িক ফোরাম আয়োজন, সাংস্কৃতিক ও পর্যটন উদ্যোগে সহায়তা এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে অংশীদারিত্ব গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করছে। পাশাপাশি ডিজিটাল সমাধান ব্যবহারে উৎসাহ দেওয়া এবং চীনা ভোক্তাদের চাহিদা অনুযায়ী সেবার সমন্বয় বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।
জেনিফার/ হাশিম
তথ্য ও ছবি: সিনহুয়া।